Saturday, November 07, 2015

বাংলাদেশ বেতার পরিদর্শন করেছেন সিআরআই বাংলা বিভাগের উপ-পরিচালক

চলতি বছর নভেম্বর মাসে বাংলাদেশে অফিসিয়াল সফরে আসেন চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগের উপ-পরিচালক চাও ইয়ানহুয়া (সুবর্ণা)।
এর মধ্যে তিনি বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদসহ বেতারের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সিআরআই ও বাংলাদেশ বেতারের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক করেন।
গত ৬ নভেম্বর শুক্রবার সকালে সিআরআই বাংলা বিভাগের উপ-পরিচালক চাও ইয়ানহুয়া (সুবর্ণা) রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগরে বাংলাদেশ বেতারের জাতীয় বেতার ভবন পরিদর্শনে আসেন। এসময় তাকে বেতারে স্বাগত জানান বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রের উপ-পরিচালক মো: ওমর শরীফ এবং এবিএম রফিকুল ইসলাম।
ঢাকা বেতারের উপ-পরিচালক মো: ওমর শরীফ চাও ইয়ানহুয়া (সুবর্ণা)-কে বেতারের সকল স্টুডিও এবং মাস্টার কন্ট্রোল রুম (এমসিআর) ঘুরে দেখান। সুবর্ণা-কে বাংলাদেশ বেতার মিডিয়াম ওয়েভ, শর্ট ওয়েভ এবং এফএম-এ প্রতিদিন কত ঘন্টার অনুষ্ঠান সম্প্রচার করে থাকে এবং কি কি অনুষ্ঠান সম্প্রচার হয় সে সম্পর্কেও বিস্তারিত তথ্য জানান।
পরে বাংলাদেশ বেতার, ঢাকা ‘বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর’ উপলক্ষে "বন্ধুত্বের চার দশক” শিরোনামে ভিআইপি স্টুডিও-তে একটি বিশেষ সাক্ষাৎকার গ্রহণ করে। বেতারের উপ-পরিচালক এবিএম রফিকুল ইসলামের প্রযোজনায় এবং মো: গোলাম আজমের সম্পাদনায় সাক্ষাৎকারটি গ্রন্থনা ও উপস্থাপনা করেন দিদারুল ইকবাল।
"বন্ধুত্বের চার দশক” শীর্ষক বিশেষ সাক্ষাৎকারে দু’দেশের বন্ধুত্ব এবং নানান সহযোগিতার বিষয়গুলি উঠে আসে। এছাড়া আকাশ পথে বা ঈথারের মাধ্যমে চীন আন্তর্জাতিক বেতার এবং বাংলাদেশ বেতার যৌথ ভাবে দু’দেশের সাংস্কৃতিক ও তথ্য আদান-প্রদান আরো বেশি করে কিভাবে বিনিময় করতে পারে, ভবিষ্যতে উভয়ের সহযোগিতা বৃদ্ধি করতে পারে সে বিষয়গুলি গুরুত্বের সাথে আলোচনা হয়।
সাক্ষাৎকার গ্রহণ শেষে দিদারুল ইকবাল সিআরআই বাংলা বিভাগের উপ-পরিচালক চাও ইয়ানহুয়া (সুবর্ণা)-কে বাংলাদেশ বেতারের প্রকাশিত দ্বি-মাসিক পত্রিকা “বেতার বাংলা” উপহার দেন।
উল্লেখ্য, একই দিনে রাত ৮:১০ মিনিটে বাংলাদেশ বেতারের মিডিয়াম ওয়েভ ৬৯৩ কিলোহার্জ এবং এফএম ১০৬ মেগাহার্জে প্রচারিত ২০ মিনিট স্থিতির সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানটি শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। যা ফেইসবুক ফ্যান পেইজে শ্রোতাদের মতামতে লক্ষ্য করা যায়।     

দিদারুল ইকবাল
বাংলাদেশ মনিটর
চীন আন্তর্জাতিক বেতার
ঢাকা, বাংলাদেশ।

Friday, November 06, 2015

সিআরআই ও চীনাদূতাবাসের কর্মকর্তাদের সৌজন্যে বাংলাদেশ বেতারের নৈশভোজ

চলতি বছর নভেম্বর মাসে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগের উপ-পরিচালক চাও ইয়ানহুয়া (সুবর্ণা)’র নেতৃত্বে চীন আন্তর্জাতিক বেতারের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসেন। প্রতিনিধি দলটি ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর’ উপলক্ষে আয়োজিত দু’টি অনুষ্ঠানে যোগদান করেন।
গত ৫ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ সফরে আসা চীন বেতারের প্রতিনিধি দলের সৌজন্যে বাংলাদেশ বেতার একটি নৈশভোজ সভার আয়োজন করে বসুন্ধরা সিটির একটি রেস্টুরেন্টে। এতে বাংলাদেশস্থ চীনা দূতাবাসের কর্মকর্তাসহ বাংলাদেশ বেতারের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
নৈশভোজে আমন্ত্রিত সবাইকে স্বাগত জানান বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ। ব্যুফেট ডিনারের পাশাপাশি বাংলাদেশ বেতার, চীন আন্তর্জাতিক বেতার এবং বাংলাদেশস্থ চীনা দূতাবাসের কর্মকর্তাবৃন্দ দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলাপ-আলোচনা করেন।
নৈশভোজ শেষে বাংলাদেশ বেতারের পক্ষ থেকে সিআরআই এবং চীনা দূতাবাসের আমন্ত্রিত অতিথিদের উপহার প্রদান করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ।       
দিদারুল ইকবাল
বাংলাদেশ মনিটর
চীন আন্তর্জাতিক বেতার
ঢাকা, বাংলাদেশ।

Tuesday, November 03, 2015

শ্রোতাক্লাব ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান “সেতু” > অংশগ্রহণে: সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ বেতার, ঢাকা
শের-ই-বাংলা নগর, ঢাকা- ১২০৭।
............................................

অনুষ্ঠানের প্রকৃতি: শ্রোতাক্লাব ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান
অনুষ্ঠানের শিরোনাম: “সেতু”
প্রচার তারিখ ও সময়: ০৯/১১/২০১৫, সোমবার, রাত- ১০টা
প্রচার স্থিতি: ২০ মিনিট
প্রচার তরঙ্গ: ঢাকা- ক MW 432.90M 693 KHz এবং FM 106 MHz
অংশগ্রহণে:
সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশ
(
১) সৈয়দ রেজাউল করিম বেলাল (চেয়ারম্যান)
(
২) মো: ওসমান গণী (ভাইস চেয়ারম্যান)
(
৩) জিল্লুর রহমান জিলু (মহাসচিব)
(
৪) শহীদুল কায়সার লিমন (তথ্য ও যোগাযোগ সচিব)
গবেষণা, গ্রন্থনা ও উপস্থাপনায়: দিদারুল ইকবাল
শব্দগ্রহণ ও সম্পাদনায়: তামান্না হাসনাত
প্রযোজনায়: খালেদা পারভিন
সেতু উপস্থাপক দিদারুল ইকবাল
মো: ওসমান গণী, সৈয়দ রেজাউল করিম বেলাল, জিল্লুর রহমান এবং জিলু শহীদুল কায়সার লিমন।
সৈয়দ রেজাউল করিম বেলাল (চেয়ারম্যান)
মো: ওসমান গণী (ভাইস চেয়ারম্যান)
জিল্লুর রহমান জিলু (মহাসচিব)
শহীদুল কায়সার লিমন (তথ্য ও যোগাযোগ সচিব)
মো: ওসমান গণী, সৈয়দ রেজাউল করিম বেলাল, জিল্লুর রহমান এবং সেতু উপস্থাপক দিদারুল ইকবাল।

Sunday, May 17, 2015

CRILCB's listed club in Bangladesh


World Radio Listeners' Club, Faridpur


<=0=0=0=>
World Radio DX-Listeners' Club Bangladesh, Dhaka Branch
Registration No.: CRI-B-226-05


CRILCB's Vice-Chairman Md. Osman Goni traveled to China in 2011

সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান মো: ওসমান গণি জুন ২০১১-তে ১০ দিনের এক সফরে চীনের রাজধানী বেইজিং ভ্রমণ করেন। এসময় তিনি চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর কার্যালয়সহ রাজধানীর বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।
বেইজিং-এ চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) ভবনের সামনে সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান মো: ওসমান গণি।
সিআরআই বাংলা বিভাগের পরিচালক মাদাম ইউ কোয়াংইউয়ে (আনন্দি)সহ তার টিমের সাথে সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান মো: ওসমান গণি (পেছনে দাড়ানো বাঁ থেকে ৩য়)।
সিআরআই বাংলা বিভাগের বর্ষীয়ান কর্মী শি চিং উ-এর সাথে সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান মো: ওসমান গণি।
 প্রভিডেন্ট সিটি বা নিশিদ্ধ নগরী-তে দু’টি স্কুল বালিকার সাথে সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান মো: ওসমান গণি।
নিষিদ্ধ নগরী’র একটি সিংহ মূর্তির সামনে সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান মো: ওসমান গণি।
চীনের “গ্রেট ওয়াল” বা “মহাপ্রাচীর”-এ সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান মো: ওসমান গণি।
Renmin University ক্যাম্পাসে সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান মো: ওসমান গণি।